দেবহাটায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের একীভূত শিক্ষা বিষয়ক ওরিয়েনটেশন
নিজস্ব প্রতিনিধি: দেবহাটার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একীভূত শিক্ষা বিষয়ক ওরিয়েনটেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ অক্টোবর) নারীকণ্ঠ উন্নয়ন সংস্থা(এনইউএস)’র আয়োজনে এবং ডিআরআরএ’র সহযোগিতায় হাদীপুর ট্রেইনিং সেন্টারে পারুলিয়া,সখিপুর ও নওয়াপাড়া ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে এ ওরিয়েনটেশন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রণব কুমার মল্লিক। ডিআরআরএ ইনক্লুসান ম্যানেজার নিলুৎপল মন্ডল প্রশিক্ষণটি পরিচালনা করেন। অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দক্ষিণ সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম, পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াদ আলী, এনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছরিমুল্লা, ইদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল্লাহ আল তারিক, শিক্ষক মোস্তাফিজ হাসান, গীতা মহন্ত, জাকিয়া খাতুন প্রমুখ। উপস্থিত ছিলেন নারীকণ্ঠ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মনোয়ারা খাতুন, প্রদীপ প্রোজেক্ট ম্যানেজার মুজিবর রহমান, সিএম সবর্ণা পারভিন, হিসাব রক্ষক শিমুল গায়েন, কিশোরী প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর খুজিস্তা কমরিয়া বানু শাপলা প্রমুখ । এসময় একীভূত শিক্ষা বিষয়ে যেমন- প্রতিবন্ধী কত প্রকার, প্রতিবন্ধী কেন হয়, একীভূত শিক্ষা বিষয়ে কি কি আইন অধিকার আছে ইত্যাদি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়।

Leave a Reply