ঢাকাThursday , 24 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরের মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১-আহত ২, বাস চালক পলাতক

admin ঢাকা
আপডেট: 24 October 2019, 10:37

 

স.ম ওসমান গনী সোহাগ: শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের ফুলতলা নামক স্থানে (বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন) বিআরটিসি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত এবং ২ জন আহত হয়েছে। তবে বাস চালক পলাতক রয়েছেন।

সূত্রে জানা যায়, প্রতিদিনকার ন্যায় মুন্সিগঞ্জ থেকে খুলনাগামী বিআরটিসি আটটার সময় ছেড়ে যায় মুন্সিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে। আনুমানিক সকাল ৮ টা ১৫ মিনিটে ফুলতলা নামক স্থানে পৌঁছাতে যান্ত্রিক ত্রুটি থাকার কারণে সামনের একটি চাকা বাস থেকে খুলে যায় এবং শ্যামনগর হায়বাতপুর থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

মোটরসাইকেল চালক হায়বাতপুরের মো. বাবলু বয়স (৩৪) ঘটনাস্থলেই মারা যায়। মোটরসাইকেল আরোহী একজন মহিলা ও ছেলেটিকে প্রত্যক্ষদর্শিরা উদ্ধার করে শ্যামনগর সদর হাসপাতালে নিয়ে যায়।

উক্ত বিআরটিসি বাসটির ফিটনেস ভাল তো ছিলনা এবং তার বাসটির সামনে-পিছনে কোন নম্বরপ্লেট নেই। যেটি সম্পূর্ণ অবৈধ। তবে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল টির নম্বর ছিল সাতক্ষীরা-হ ১৫- ৪৮০৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *