ঢাকাWednesday , 23 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় দুর্নীতি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 23 October 2019, 12:14

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে দুর্নীতি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টার দিকে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সরকারী পাইলট হাইস্কুল ফুটবল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তিলাওয়াত করেন প্রভাষক আসাদুজ্জামান ফারুকী ইমাম ও খতিব কলারোয়া জামে মসজিদ, গীতা পাঠ করেন শ্রী প্রণব ঘোষ। কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাক্তার আব্দুল জব্বার এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক কলারোয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বিএম নজরুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, সম্মানীয় অতিথি ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সরদার মুজিব, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক আহŸায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান স ম মোরশেদ আলী ভিপি, কলারোয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেন, কলারোয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সিদ্ধেশ্বর চক্রবর্তী, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি ও লাঙ্গল ঝাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ কালাম, কেড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, কলারোয়া বিআরডিবি চেয়ারম্যান ও কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বাবু, পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এনায়েত খান টুন্টু, ত্রাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ বিশ্বাস, সদস্য আবু বক্কর সিদ্দিক লাভলু, কলারোয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, কলারোয়া সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ফাহিম, কলারোয়া সরকারী কলেজের সাবেক এজিএস মোস্তাফিজুর রহমান মোস্ত, ছাত্রনেতা মোস্তফা জাহাঙ্গীর আলম শিমুল, জাতীয় শ্রমিকলীগ সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মিঠু, কলারোয়া উপজেলা সাবেক যুবলীগ সভাপতি জাহাঙ্গীর কবির বাবলু, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোসলেম উদ্দিন, কলারোয়া উপজেলা যুবলীগের সাবেক আহŸায়ক সহিদ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সাঈদ, শেখ সাগর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন রাসেল বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি রুবেল হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন সম্রাট, ইউপি সদস্য এরশাদ আালী যুগিখালী ইউনিয়ন পরিষদ, সাবেক চেয়ারম্যান অজিয়ার রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলার রফিকুল ইসলাম, বিথী আক্তার, আলফাজ উদ্দিন, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য মতিয়ার রহমান ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীসহ লাল্টু সমর্থিত হাজার হাজার দলীয় সমর্থকগণ এবং সাতক্ষীরা ও কলারোয়ার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। কলারোয়া উপজেলা ফুটবল ময়দান দুর্নীতি বিরোধী সমাবেশে দলে দলে যোগ দেওয়ায় মহা সমাবেশে রুপান্তরিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *