ঢাকাWednesday , 23 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভোমরা সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় ট্রাক ভর্তি মালামালসহ ভারতীয় নাগরিক আটক

admin
October 23, 2019 12:02 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা ভোমরা স্থল বন্দর সীমান্ত এলাকায় বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে দুটি ভারতীয় ট্রাক ভর্তি ৫০ হাজার পাতা বাংলাদেশি সুখী বড়ি ও ৮শ’ ৩ কেজি সুপারিসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে ভোমরা স্থল বন্দর সংলগ্ন আইসিপি এলাকা থেকে উক্ত মালামালসহ ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়। ট্রাকসহ আটক মালামালের মূল্য ১ কোটি ৩২ লাখ ৪০ হাজার ৯ শত টাকা বলে জানায় বিজিবি। আটক ভারতীয় নাগরিকের নাম মো. ওলিউল্লাহ গাজী (৩০)। তিনি উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার প্রসন্নকাঠি গ্রামের লুৎফর গাজীর ছেলে। বিজিবি জানায়, সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ বাংলাদেশি সুপারি ও সুখী বড়ি ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন ভোমরা বিওপির কমান্ডার সুবেদার মো. মজিবুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় ভারতীয় নাগরিক ওলিউল্লাহ গাজীকে দুটি ট্রাকসহ আটক করা হয়। ( যার ভারতীয় নং-ডই-২৫-উ-০০৩১ ও ডই-২৫-ঊ-৭৯৮০)। পরে ট্রাক দুটি থেকে উপরোক্ত মালামাল গুলো জব্দ করা হয়। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটককৃত আসামি ওলিউল্লাহ গাজীকে অবৈধ মালামাল ও ট্রাকসহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।