সিবি হাসপাতালে আরও একটি জটিল অপারেশন সম্পন্ন একই সাথে ৪ সন্তান জন্ম দিলেন দেবহাটার রুনা
শাহ আলম: সাতক্ষীরা সিবি হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে এক সাথে ৩ পুত্র ও ১ কন্যা সন্তানের জন্ম দিয়েছে রুনা বেগম (২০) নামে এক নারী, সে উপজেলার উত্তর পারুলিয়া সেকেন্দ্রা মোড়ের শরীফুল ইসলামের স্ত্রী। সোমবার (২১ অক্টোবর) গভীর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মনোয়ার হোসেনের তত্ত¡াবধানে সাতক্ষীরা মেডিকেল কলেজের বিশিষ্ট গায়নী চিকিৎসক ডা. ফারহানা হোসেন এ সিজারিয়ান অপারেশন করেন। গতকাল বিকালে রুনা বেগমের প্রসব ব্যথা শুরু হলে তাকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রোগীর শারীরিক অবস্থা খারাপ থাকায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় প্রেরণ করেন, খুলনা ২৫০ শয্যা হাসপাতালের ডাক্তাররা স্বজদের জানান রোগীর অবস্থা এতই খারাপ যে সিজার করলে মা ও শিশুদের মৃত্যু হতে পারে, কর্তব্যরত ডাক্তার ঝুঁকি না নিয়ে রোগীকে ঢাকায় রেফার করেন। রোগীর স্বজনরা ঢাকায় না নিয়ে পুনরায় সাতক্ষীরায় ফিরে সিবি হাসপাতালে ভর্তি করেন, এবং বরাবরের মত অত্যাধুনিক সরঞ্জাম সমৃদ্ধ সিবি হাসপাতাল কর্তৃপক্ষ কালবিলম্ব না করে রোগীর সিজারিয়ানের ব্যবস্থা করেন। শিশুরা সিবি হাসপাতালের অত্যাধুনিক আইসিইউতে ও মা সাধারণ বেডে চিকিৎসা নিচ্ছেন, মা ও শিশুরা ভাল আছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
তবে ওই কৃষক পরিবারের ঘর আলোকিত হলেও তাদের বাহিরে অন্ধকার ! ব্যয়বহুল চিকিৎসার ভার তার উপর অপুষ্টিতে ভুগছে সদ্য ভূমিষ্ঠ ৪ নবজাতক শিশু।

Leave a Reply