ঢাকাTuesday , 22 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গাজীরহাটে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু

admin ঢাকা
আপডেট: 22 October 2019, 23:44

নওয়াপাড়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার গাজীরহাটে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা-কালিগঞ্জ মহা সড়কের গাজিরহাট নওয়াপাড়া ইউনিয়ন আ’লীগ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দেবহাটা উপজেলার পাইকপাড়া-বাবুরাবাদ গ্রামের মৃত মোরালী ঢালীর পুত্র মোস্তফা ঢালী (৬৫) ছেলের শশুর বাড়ি উপজেলার গরান বাড়িয়া এলাকা থেকে সাইকেল যোগে নিজ বাড়িতে যাওয়ার পথিমধ্যে গাজিরহাট নওয়াপাড়া ইউনিয়ন আ’লীগ অফিসের সামনে থেকে রাস্তা পার হয়ে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় কালীগঞ্জ থেকে সাতক্ষীরা গামী ঢাকা মেট্রো জ- ১১-০২৫৯ গাড়িটি দ্রæত গতিতে এসে মোস্তফা ঢালীকে চাপা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে দেবাহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *