শহরের সুলতানপুর শেখ পাড়ায় দুর্ধর্ষ চুরি
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা শহরের সুলতানপুর শেখ পাড়ায় একটি বাড়িতে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যার পর চোরেরা বাড়ির তৃতীয় তলার ছাদ’র ঘরের তালা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ১২ হাজার টাকা ও মূল্যবান জামা কাপড় নিয়ে নির্বিঘেœ পালিয়ে যায়। ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, শহরের সুলতানপুর শেখ পাড়া এলাকার মৃত-শেখ শরিফুল ইসলামের স্ত্রী রাবেয়া ইসলাম স্বপ্না বাড়িতে না থাকায় বাড়ি দেখাশোনার জন্য কাজের লোকের উপর দায়িত্ব দিয়ে যান। কাজের লোক সন্ধ্যার পর পার্শ্ববর্তী নিজ বাড়িতে রাতের খাবার খেতে যায়। রাত নয়টার পরে ফিরে এসে দেখতে পায় চোরেরা তিনটি আলমারি, একটি ড্রেসিং টেবিলের ড্রয়ার ভেঙে ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ১২ হাজার টাকা ও মূল্যবান জামা কাপড় নিয়ে গেছে। মঙ্গলবার সকালে চুরির ঘটনায় পুলিশকে খবর দেওয়া হয়। পুরাতন সাতক্ষীরা পুলিশ ফাঁড়ির এস.আই রবীন চন্দ্র মন্ডল ও এ.এস.আই আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন। চুরি যাওয়া মালামাল উদ্ধার ও চুরির ঘটনায় জড়িতদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply