ঢাকাTuesday , 22 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শিক্ষানুরাগী মৌলভী আব্দুল লতিফের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত

admin ঢাকা
আপডেট: 22 October 2019, 10:48

খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনিতে বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম আব্দুল লতিফের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। সেমাবার (২১ অক্টোবর) বিকেলে গদাইপুর মৌলভী আব্দুল লতিফ কলেজ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের পিতা মরহুম মৌলভী আব্দুল লতিফের জীবনাদর্শ তার শিক্ষার প্রতি মমত্ববোধ সম্পর্কে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। মহান শিক্ষাগুরুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে কলেজ পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আ’লীগের সাংগঠনিক সম্পাদক খাজরা ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস শাহনারা বেগম, প্রভাষক সুপদ মন্ডল, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম আল-ফারুক। পরিচালনা পর্ষদের সভাপতি ইউএনও মীর আলিফ রেজা বলেন, প্রতিষ্ঠার পরপরই কলেজের সার্বিক অবস্থা আশাপ্রদ। এই অবস্থাকে ধরে রেখে কলেজের অগ্রগতি সাধন অব্যাহত রাখতে হবে। সার্বিক পরিবেশ সুন্দর রাখতে যথাযথ ক্লাস পরিচালনার পাশাপাশি সরকারি নিয়মনীতি পালনে দক্ষতার পরিচয় দিতে হবে। সব শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাও. আবু জাফর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *