আশাশুনি উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার উপস্থাপনায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, ইউপি চেয়ারম্যান স.ম সেলিম রেজা মিলন, এসএম শাহনেওয়াজ ডালিম, আ.ব.ম মোছাদ্দেক, প্রভাষক ম. মোনায়েম হোসেন, শেখ জাকির হোসেন, আব্দুল আলিম, দিপঙ্কর সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, সিনি. মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, পিআইও সোহাগ খান প্রমুখ। সভায় উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রমের অগ্রগতি বিষয়ক আলোচনা করা হয়।

Leave a Reply