ঢাকাTuesday , 22 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় বেড়েছে চোরের উপদ্রব

admin ঢাকা
আপডেট: 22 October 2019, 10:36

দেবহাটা প্রতিনিধি: সম্প্রতি দেবহাটা উপজেলায় চোরের উপদ্রব বেড়ে গেছে। রোববার (২০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার চন্ডিপুর ও বসন্তপুর গ্রামে কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে বসন্তপুর গ্রামের শহিদুল মোল্যার ছেলে রবিউল ইসলামের ইজি বাইক চুরি হয়ে গেছে। ওই রাতেই চন্ডিপুর গ্রামের কিনু সরদারের ছেলে প্রতিবন্ধী রফিকুল ইসলামের মুদি দোকান থেকে বিভিন্ন মালামাল সহ নগদ ৮ হাজার টাকা এবং কাগজ পরিবেশক আলাউদ্দীনের মাছ ধরা জাল চুরি হওয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, ইতিমধ্যে পুলিশ তৎপর হয়ে কাজ শুরু করেছেন। তারই ধারাবাহিকতায় কয়েকদিন পূর্বে গরু চোর সহ ৫ চোর ধরতে সক্ষম হয়েছে পুলিশ। পুলিশের অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *