খাজরায় নতুন ভোটারদের ছবি তোলা কার্যক্রম শুরু
খাজরা (আশাশুনি) প্রতিনিধি: সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে আশাশুনির খাজরা ইউনিয়নে শুরু হয়েছে নতুন ভোটারদের ছবি তোলা কার্যক্রম। সোমবার (২১ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হয়। ছবি তোলার শুভ উদ্বোধন করেন, আশাশুনি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রেজিস্টার মো. সাইফুর রহমান। এ সময় ইউপি সদস্য বিপ্লব দাশ, জালাল উদ্দীন ও টিম লিডার বাসুদেব কুমারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন- সোমবার থেকে ছবি তোলা কার্যক্রম শুরু হয়েছে। দুটি পয়েন্টে মোট ৪ দিন ধরে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। প্রথম দিন খাজরা ইউনিয়ন পরিষদে ১ ও ২ নং ওয়ার্ডের নতুন ভোটারদের ছবি তোলা হয়।

Leave a Reply