ঢাকাMonday , 21 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের বিষ্ণুপুরে  আ’লীগের কাউন্সিলর নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা

admin ঢাকা
আপডেট: 21 October 2019, 21:22

নিজস্ব প্রতিনিধি: আসন্ন কালিগঞ্জ উপজেলা আ’লীগের সম্মেলনকে সামনে রেখে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কাউন্সিলর নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিকেলে ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল হক সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহŸায়ক তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট।

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার পাল বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব ও ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সজল মুখার্জী, প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, ডি.এম সিরাজুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন চাম্পাফুল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক গাইন, প্রস্তুতি কমিটির সদস্য মাষ্টার নরীম আলী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোবিন্দ মন্ডল, সাধারণ সম্পাদক আফসার আলী সরদার, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনিছুজ্জামান খোকন, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী কাওফিল অরা সজল, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুৎ শাহাদাত রাজাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *