ঢাকাMonday , 21 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নে ওয়াটসান কমিটির সভা

admin ঢাকা
আপডেট: 21 October 2019, 21:19

ধলবাড়িয়া (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নে নিরাপদ পানি ও পয়ঃ নিষ্কাশন (ওয়াটসান) কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সকাল ১০ টার দিকে ইউনিয়ন পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউপি চেয়ারম্যান এবং ওয়াটসান কমিটির সভাপতি আলহাজ্ব গাজী শওকাত হোসেনের সভাপতিত্বে ও ইউপি সচিব শহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সদস্য ডা. আব্দুল কাদের, সংরক্ষিত ইউপি সদস্য আমেনা খাতুন, রোকেয়া খাতুন বেবী, শিখা রানী মন্ডল, ইউপি সদস্য এস.এম. আব্দুর রব, প্রশান্ত হালদার, আব্দুস সাত্তার, খায়রুল ইসলাম, আব্দুল কাদের, গোলাম মোস্তফা, ফজলুল হক, কামাল পাশা, নবযাত্রা প্রকল্পের ওয়াশ অর্গানাইজার আব্দুর রহমান শাহিন প্রমুখ।

সভায় ইউনিয়নের দু’টি গ্রামকে স্বাস্থ্য সম্মত গ্রাম ঘোষণা এবং স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন ব্যাবহারে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *