ঢাকাMonday , 21 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীর দাফন সম্পন্ন

admin ঢাকা
আপডেট: 21 October 2019, 12:38

রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি: যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও বিজিবির অবসর প্রাপ্ত নায়েক সুবেদার ওয়াজেদ আলীর দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২০ অক্টোবর) জোহরবাদ জানাজা শেষে বিজিবি ও পুলিশের সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এর আগে শ্যামনগর উপজেলার অ্যাসিল্যান্ড মো. নাহিদ হাসান খান ও বিজিবির নায়েক সুবেদার ওলিউর রহমান পতাকায় আচ্ছাদিত কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শ্যামনগর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবি রঞ্জন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সাইদুজ্জামান সাইদ, কৈখালী কোস্ট গার্ডের সিসি মো. আমির হোসেন, বীর মুক্তিযোদ্ধা গণ, ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জিএম রেজাউল করিম, গাজী শাহ আলম, মো. শহিদুজ্জামান শহিদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ মরণ ব্যাধি ক্যান্সার রোগে ভুগছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *