কুশখালী সীমান্তে ১৪ বোতল ফেন্সিডিলসহ চোরাকারবারী আটক
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কুশখালী সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ১৪ বোতল ফেন্সিডিলসহ এক চোরাকারবারীকে আটক করেছে। রোববার (২০ অক্টোবর) দুপুরে সদর উপজেলার কুশখালী সীমান্তের ভেড়ি বাধ এলাকা থেকে ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। আটককৃত শামীম হোসেন (৩৫) সদর উপজেলার মাধবকাটি গ্রামের হাফিজুর রহমানের ছেলে। বিজিবি জানায়, সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে ফেন্সিডিল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কুশখালী বিওপির নায়েক ওমর ফারুকের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় চোরাকারবারী শামীমকে আটক করা হয়। এরপর তার দেহে তল্লাশী চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ফেন্সিডিল গুলো জব্দ করা হয়। বিজিবি আরও জানায়, জব্দকৃত ফেন্সিডিলের বাজার মূল্য ৫ হাজার ৬’শ টাকা। সাতক্ষীরা ৩৩ বিজিবি‘র অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক শামীমকে মাদকদ্রব্যসহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply