ঢাকাMonday , 21 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন মঙ্গলবার

admin
October 21, 2019 12:22 pm
Link Copied!

বল্লী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের প্রার্থিতা যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। রোববার (২০ অক্টোবর) প্রার্থিতা যাচাই বাছাইয়ের নির্ধারিত দিনে এ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। উল্লেখ্য, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আগামী ২২ অক্টোবর নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। সে উপলক্ষে ১৬ অক্টোবর উপজেলা শিক্ষা অফিসার ১১ সদস্যের নির্বাচন কমিটির অনুমোদন দেয়। ১৯ অক্টোবর আবেদন পত্র জমা দেওয়ার শেষ দিনে সভাপতি পদের জন্য ডা. মো. মোশারফ হোসেন এবং সহ সভাপতি পদের জন্য সেলিনা খাতুন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার নিকট জমা দেন। এছাড়া ওই দিনে আর কোন প্রার্থী মনোনয়ন পত্র পেশ করেননি। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা খানম এ বিষয়টি নিশ্চিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।