ঢাকাMonday , 21 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গাছের সাথে বেঁধে মারপিট, ভাঙচুর ও লুট-পাটের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 21 October 2019, 12:18

ডেস্ক রিপোর্ট: কলারোয়ায় গাছের সাথে বেঁধে মারপিট, বসত-ঘর ভাঙচুর, লুট-পাট ও জোর পূর্বক সম্পত্তি দখল চেষ্টার ঘটনায় থানায় মামলায় করায় সন্ত্রাসীরা মামলা তুলে নিতে জীবন নাশের হুমকি দেয়ার অভিযোগে এবং সম্পত্তি দখল চেষ্টাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ অক্টোবর) সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন উপজেলার বাকসা গ্রামের আজিজুল ইসলামের ছেলে ওসমান গণি। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, একই এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী হাফিজুল ইসলাম, নজরুল ইসলাম ও রফিকুল ইসলাম গং এর সাথে আমার জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ১৮ অক্টোবর ভোরে তাদের নেতৃত্বে ইব্রাহিম, মোজাহিদ, মোস্তাফিজুর, আশরাফুল ইসলাম, মিন্টু, আবু তাহের, হাসান আলী, সুফিয়ান, জলিল, সেলিম, ফিরোজসহ ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ বাহিনী লাঠিসোঁটা, দা, কুড়ালসহ ধারালো অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আমার বসতবাড়িতে প্রবেশ করে আমার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা আমাকে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে এবং গাছের সাথে বেধে রাখে। এছাড়া আমার ঘুমন্ত স্ত্রীকে ঘর থেকে তুলে এনে এলোপাতাড়ি মারপিট করে আহত করে ও তার শ্লীলতাহানি ঘটায় এবং আমার ঘুমন্ত ৭ বছরের শিশু পুত্রকেও মারপিট করে। এ ঘটনায় এখনও পর্যন্ত আমার শিশুটি আতঙ্কিত অবস্থায় রয়েছে। উল্লিখিত আসামিরা সে সময় আমার ঘরের বাক্স ভেঙে নগদ ২লক্ষ টাকা, ৭৫ হাজার টাকা মূল্যে স্বর্ণের গহনা লুট-পাট করে নিয়ে যায়। আমি জীবন বাঁচাতে পুলিশের ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হাত থেকে আমাদের উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করে। এ ঘটনায় আমি ওইদিনই কলারোয়া থানায় একটি মামলা দায়ের করি। উক্ত মামলায় আটক হওয়া ৬জন আসামি জামিনে মুক্তি পেয়ে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্টোলাল গাইন ও সাবেক ইউপি সদস্য আব্দুল গফুরের প্রত্যক্ষ মদদে মামলা তুলে নিতে খুন, জখম, বসত বাড়িতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে হত্যা ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদর্শন করে যাচ্ছে। এছাড়া গত ১৯ অক্টোবর তারা আমার বাড়িতে অগ্নিসংযোগও করে। কিন্তু স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় তেমন কোন ক্ষতি হয়নি। এমতাবস্থায় তিনি উক্ত সন্ত্রাসীদের হাত থেকে তার সম্পত্তি রক্ষা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে এ সময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *