ঢাকাMonday , 21 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় বোয়ালিয়া-হিতামপুর প্রাথমিক বিদ্যালয়ে পিযুষ সাধু পুনরায় সভাপতি

admin ঢাকা
আপডেট: 21 October 2019, 12:16

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় ব্যবসায়ী পিযুষ কুমার সাধু পুনরায় বোয়ালিয়া-হিতামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। পূর্বে তিনি এ শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন। রোববার (২০ অক্টোবর) সকালে বিদ্যালয়ের অভিভাবক সদস্য, বিদ্যোৎসাহী, দাতা ও শিক্ষক প্রতিনিধিরা কমিটি গঠন সভায় শুরুতে খুলনা-৬ (পাইকগাছা-কয়রার) সংসদ সদস্য আকতারুজ্জামান বাবুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকল সদস্যরা ঐক্যমতের ভিত্তিতে অভিভাবক সদস্য পিযুষ সাধুকে আবারও সভাপতি নির্বাচিত করেন। এ সময় বিদ্যালয় প্রধান শিক্ষক আ: সবুর খাঁ, বিদ্যোৎসাহী সদস্য অব. শিক্ষক কার্তিক চন্দ্র পাল, মেহেরুন্নেছা খাতুন, ইউপি সদস্য কাজী রবিউল ইসলাম, দাতা সদস্য দ্বীজেন সাধু, অভিভাবক সদস্য কাজী সিরাজুল ইসলাম, শিউলী বিশ্বাস, কৃষ্ণা সাধু, শিক্ষক প্রতিনিধি হাজেরা খাতুন ও শংকর প্রসাদ মুনি সহ বিভিন্ন-শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *