ঢাকাSunday , 20 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুধহাটার চন্ডিতলা কেওড়া পার্কের উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 20 October 2019, 11:10

বুধহাটা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনিতে বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া চন্ডিতলা সংলগ্ন বেতনা নদীর চর-ভরাটি জমিতে কেওড়া পার্কের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে কেওড়া বনায়নের সাইনবোর্ড ও কেওড়া গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ পার্কের শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, নওয়াপাড়া গ্রামের দাসপাড়া বল ফিল্ড থেকে চন্ডিতলা পর্যন্ত বেতনা নদীর চর-ভরাটি জায়গায় মনোমুগ্ধকর কেওড়া পার্ক নির্মাণ করা হবে। উদ্বোধনের সময় বুধহাটা ইউপি চেয়ারম্যান আ ব ম মোছাদ্দেক, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোকারম হোসেন, ইউপি সদস্য শফিউল ইসলাম খোকন, রবিউল ইসলাম, সাবেক ইউপি সদস্য আবু সাঈদ, বন বিভাগের বনায়ন কমিটির সদস্য শহীদ হোসেন, বিকাশ চন্দ্র বাছাড়, শিক্ষক আছাফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *