ঢাকাSunday , 20 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় লিগ্যাল এইড কার্যক্রম প্রচারে উঠান বৈঠক অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 20 October 2019, 11:08

প্রেস বিজ্ঞপ্তি: সরকারের আইনগত সহায়তা প্রদান কার্যক্রম তৃণমূল মানুষকে জানানো ও আরও বেশি প্রচারের জন্য কলারোয়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাটরা গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গ্রামের অসহায়, দরিদ্র নারী-পুরুষ অংশগ্রহণ করেন। ‘প্রমোটিং পিস অ্যান্ড জাস্টিস (পিপিজে)-সাতক্ষীরা’ প্রকল্পের বাস্তবায়নের লক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা উইমেন জব ক্রিয়েশন সেন্টার এই উঠান বৈঠকের আয়োজন করে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী সাজ্জাদ হোসেন বাবুর সভাপতিত্বে উঠান বৈঠকে লিগ্যাল এইড কার্যক্রম নিয়ে আলোচনা করেন, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পিপিজে অ্যাকটিভিটির প্রোগ্রাম অফিসার মোস্তাক আহমেদ। এ সময় তিনি সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সরকার গরিব, অসহায়, অসচ্ছল নারী-পুরুষ, বিধবা ও স্বামী পরিত্যক্ত মহিলা, প্রতিবন্ধী, পাচারের শিকার নারী বা শিশুসহ বিভিন্ন কারণে বিচার পেতে অক্ষম যেকোনো ব্যক্তিকে সম্পূর্ণ সরকারি খরচে সকল প্রকার আইনগত সহায়তা প্রদান করছে। তিনি আরও বলেন, গ্রামের অসহায় মানুষদের আইনি অধিকার নিশ্চিত করতে সরকার বিনা খরচে আইনি সহায়তা দিচ্ছে। উঠান বৈঠকে সরকারের আইনি সহায়তা কার্যক্রম, কারা এই সেবা পাবে, কি ধরনের আইনি সহায়তা এবং কোথায় আবেদন করলে সরকারের এই সহায়তা পাবে সে বিষয়ে উপস্থিত সকলকে অবহিত করেন। এছাড়া উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির পরিচিতি, কমিটির সাথে যোগাযোগ এবং ইউএসএআইডি’র প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে) এ্যাকটিভিটি’র কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। উঠান বৈঠকে তিনি, ফ্লিপ চার্টের মাধ্যমে উপস্থিত গ্রামের অসহায় নারী-পুরুষদের বিভিন্ন ছবি দেখান এবং সে সম্পর্কে আলোচনা করেন। পরে তিনি সরকারের বিনা খরচে আইনগত সহায়তা (লিগ্যাল এইড) কার্যক্রম সম্পর্কে গ্রামের সাধারণ মানুষের মাঝে বেশি করে প্রচার করার জন্য সকলকে অনুরোধ জানান। উঠান বৈঠক শেষে প্রোগ্রাম অফিসার মোস্তাক আহমেদ উপস্থিত অসহায় মহিলাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *