আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সভায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সভায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের নব নির্বাচিত সভাপতি জিএম আল ফারুক। সাধারণ সম্পাদক সমীর রায়ের উপস্থাপনায় বক্তব্য রাখেন, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস কে হাসান, সিনি. সাংবাদিক সচ্চিদানন্দ দে সদয়, আব্দুল আলিম, আলী নেওয়াজ, বোরহান উদ্দীন বুলু, হাসান ইকবাল মামুন, মাসুদুর রহমান, বাহবুল হাসনাইন, গোলাম মোস্তফা প্রমুখ। সভায় ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি জিএম আল ফারুক (নির্বাচিত), সহ-সভাপতি আলী নেওয়াজ, আব্দুল আলিম, সাধারণ সম্পাদক সমীর রায় (নির্বাচিত), যুগ্ম-সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক এস কে হাসান (নির্বাচিত), কোষাধ্যক্ষ শাহাদাৎ হোসেন টিটল, দপ্তর সম্পাদক আকাশ হোসেন, ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বোরহান উদ্দীন বুলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান ইকবাল মামুন, কার্যনির্বাহী সদস্য জিএম মুজিবুর রহমান, এস এম আহসান হাবিব, সচ্চিদানন্দ দে সদয়, সাধারণ সদস্য গোলাম মোস্তফা, বাহবুল হাসনাইন, গোপাল কুমার মন্ডল ও হাবিবুল্লাহ বিলালী। কমিটি ঘোষণা শেষে সর্বসম্মতিক্রমে সংযোজন বিয়োজন করে আশাশুনি প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুমোদন করা হয়।

Leave a Reply