শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরায় কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আয়োজনে খুলনা রোড মোড়ের দলীয় কার্যালয়ে এ সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেক কেটে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। এ সময় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসানুল ইসলাম, পৌর আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন লাভলু, অধ্যক্ষ আবু সাঈদ, যুবলীগ নেতা মহীতুল আলম মহী, সংগঠনের জেলা সহ-সভাপতি আব্দুল আলিম সরদার, পৌর শাখার সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মীর রিযাছাত আলী, মো. কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. সেলিম হোসেন, মফিজুল ইসলাম, ৮নং ওয়ার্ড সভাপতি মাসুদ আলী, সাধারণ সম্পাদক নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রেজা, ৯নং ওয়ার্ড সভাপতি মো. মহসিন মোল্যা, সহ-সভাপতি কাজী সাইদুর রহমান সাইদ, গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. মনজুরুল, ৫নং ওয়ার্ড সহ-সভাপতি আমিরুল ইসলাম, রমজান, উজ্জল, সাঈদ, আলম, তৈয়েবুর, আলমগীর হোসেন, জাহিদ, মুজিবর, জহুরুল নুর মোহাম্মদ, রাজু প্রমুখ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের পৌর শাখার সাধারণ সম্পাদক কবির হোসেন।

Leave a Reply