ঢাকাSaturday , 19 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা জেলা কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 19 October 2019, 10:31

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন (২০১৯-২০২১) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টায় পর্যন্ত সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলে মো. রবিউল ইসলামের সার্বিক তত্ত¡াবধানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩৬ সদস্যের মধ্যে ৩৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন সানরাইজ প্রি ক্যাডেট স্কুলের পরিচালক নজরুল ইসলাম এবং ৩৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মর্র্নিং সান প্রি ক্যাডেট স্কুলের পরিচালক শেখ আমিনুর রহমান কাজল। এছাড়া সহ-সভাপতি পদে নিউ আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলের পরিচালক মো. আমিনুর রহমান, স্ট্যান্ডার্ড প্রি ক্যাডেট স্কুলের পরিচালক শংকর কুমার বিশ্বাস, মীর মোকসেদ আলী স্কুল অ্যান্ড কলেজের সৈয়দ সায়েম আলী, যুগ্ম-সম্পাদক সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের রবিউল ইসলাম, নর্থ সাউথ প্রি ক্যাডেট স্কুলের মো. নাসির উদ্দীন, অর্থ সম্পাদক জেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য মো. শাহাজান সবুজ, সাংগঠনিক সম্পাদক পদে রোজ গার্টেন স্কুলের পরিচালক এস এম আনোয়ার, দপ্তর সম্পাদক পদে সী ব্রীজ প্রি ক্যাডেট স্কুলের পলাশ রায় চৌধুরী, প্রচার সম্পাদক পদে এলিকজার ইন্টারন্যাশনাল স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রওশন জাহান রূপা, ক্রীড়া সম্পাদক বুশরা প্রি ক্যাডেট স্কুলের আশরাফুল হক, সাংস্কৃতিক সম্পাদক ড্যাফোডিল প্রি ক্যাডেট স্কুলের সাবিনা ইয়াসমিন নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *