ঢাকাSaturday , 19 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় শেখ রাসেলের ৫৫ তম জন্মদিন পালন

admin ঢাকা
আপডেট: 19 October 2019, 10:10

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রি কলেজে শহীদ শেখ রাসেলের ৫৫ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও আইসিটি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হকের সভাপতিত্বে ও অধ্যাপক সুব্রত কুমার দাশের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, অধ্যাপক আব্দুল গফ্ফার, অধ্যাপক স. ম. আতিয়ার রহমান, অধ্যাপক আব্দুস সোবহান, অধ্যাপক সরদার নুরুল ইসলাম, অধ্যাপক আনন্দ মোহন মন্ডল, অধ্যাপক নাজমুল হক, অধ্যাপক রহিমা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে ১৫ আগস্ট শেখ রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক আব্দুল মালেক শেখ। অনুষ্ঠান শেষে জন্মদিনের কেক কাটা হয়। এর আগে বৃহস্পতিবার কলেজে শেখ রাসেলের ৫৫ তম জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে আইসিটি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যাপক ফকির আহমদ শাহ, অধ্যাপক বিপ্লব কুমার ভদ্র ও অধ্যাপক নাজমুল হকের পরিচালনায় কুইজ প্রতিযোগিতায় ৫ জন শিক্ষার্থীকে বাছাই করে তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য নির্বাচিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *