ঢাকাFriday , 31 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে ভোট কেন্দ্র পুনর্বহালের দাবিতে বিক্ষোভ

admin
August 31, 2018 9:29 pm
Link Copied!

কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে ভোট কেন্দ্র পুনর্বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই নতুন খসড়া ভোট কেন্দ্র বাতিল করে পূর্বের কেন্দ্র বহাল রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে সুফলাকাটি ইউনিয়নের কৃষ্ণনগর ও সারুটিয়া গ্রামের শত শত নারী পুরুষ বিক্ষোভ করে এই দাবি জানান।
বৃহস্পতিবার (৩০ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ করে স্থানীয়রা।
উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কৃষ্ণনগর ও সারুটিয়া এলাকাবাসী জানান, তাদেরকে না জানিয়ে আসন্ন একাদশ সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র সুফলাকাটি মাধ্যমিক বিদ্যালয়ের পরিবর্তে তাদের জন্য সারুটিয়া বালিকা দাখিল মাদ্রাসায় স্থানান্তর করার খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। খসড়া কেন্দ্রটি পরিপূর্ণভাবে ভোট কেন্দ্র করা হলে এলাকার অধিকাংশ লোকের ভোট প্রদান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে বলে ভোটাররা আশংকা প্রকাশ করেছেন। এ কারণেই তারা পূর্বের কেন্দ্র সুফলাকাটি মাধ্যমিক বিদ্যালয়ে বহাল রাখার দাবি করেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সুফলাকাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে কৃষ্ণনগর, সারুটিয়া, সুফলাকাটি, ডহুরী ও কাঁকবাঁধাল গ্রামের ভোটাররা ভোট প্রদান করেন। ওই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা তিন হাজার ৪৫১ জন। কৃষ্ণনগর ও সারুটিয়া গ্রামের ভোটারদের জন্য সারুটিয়া বালিকা দাখিল মাদ্রাসায় খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন অফিসার হুমায়ূন কবির এলাকার ভোটারদের শুনানি গ্রহণ করেন।
উপজেলা নির্বাচন অফিসার মো. বজলুর রশিদ বলেন, স্থানীয়ভাবে কৃষ্ণনগর ও সারুটিয়া গ্রামের এক হাজার ৭৯৫ জন ভোটারের জন্য সারুটিয়া বালিকা দাখিল মাদ্রাসা খসড়া ভোট কেন্দ্র প্রকাশ করা হয়। ওই কেন্দ্র নিয়ে বৃহস্পতিবার শুনানির দিন ধার্য ছিল। কৃষ্ণনগর ও সারুটিয়া গ্রামের ভোটাররা খসড়া ভোট কেন্দ্র বাতিল করে পূর্বের কেন্দ্র বহাল রাখার দাবি করেছেন। তবে কেন্দ্র রাখা না রাখার দায়িত্ব সম্পূর্ণ জেলা নির্বাচন অফিসের।
এ বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন অফিসার হুমায়ূন কবির জানান, এলাকাবাসীর কথা শোনা হয়েছে। পরবর্র্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান বলেন, ওই দুই গ্রামের মানুষদের ভুল বুঝিয়ে দ্বিধা বিভক্ত করার চেষ্টা করা হয়েছে। তাদের ভোট প্রদানের সুবিধার্থে সারুটিয়া বালিকা দাখিল মাদ্রাসায় ভোট কেন্দ্র করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।