ঢাকাFriday , 18 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পুলিশের অভিযানে ১০ ওয়ারেন্টের আসামি গ্রেফতার

admin ঢাকা
আপডেট: 18 October 2019, 21:18

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে ১০ ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে পুলিশ উপজেলার বিভিন্ন ইউনিয়নের অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন, উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের বজলুল রহমানের ছেলে সোহাগ হোসেন, নলতা ইউনিয়নের পূর্ব নলতা গ্রামের দ্বীন আলীর ছেলে শরিফুল ইসলাম সুমন, একই গ্রামের আবেদ আলীর ছেলে নুর ইসলাম, ধলবাড়িয়া ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামের মৃত মুহাম্মদ আলীর ছেলে জহির সরদার, একই গ্রামের জহির সরদারের ছেলে মাছুম বিল্লাহ, সামছুর রহমানের ছেলে শফিকুল ইসলাম, ভাড়াশিমলা ইউনিয়নের সেহারা গ্রামের নিয়ামত আলীর ছেলে নিজাম উদ্দিন, কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান, একই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে আলমগীর হোসেন, মানপুর গ্রামের ছুরত আলীর ছেলে মহাসিন সরদার।
আসামিদেরকে শুক্রবার (১৮ অক্টোবর) সকালে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *