ঢাকাFriday , 18 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত

admin ঢাকা
আপডেট: 18 October 2019, 12:46

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস -২০১৯ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার কয়লা ইউনিয়ন পরিষদের হলরুমে কারিতাস কলারোয়া শাখা দিবসটি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। ‘স্থানীয় পরিসেবা, সর্বব্যাপী প্রসারিত করা’ প্রতিপাদ্যে উৎসবমুখর পরিবেশে দিবসটি উদ্যাপিত হয়েছে। কারিতাস খুলনা অঞ্চল কারিতাস আইসিডিপি ঋষি প্রকল্পের আওতায় আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন উদযাপন -২০১৯ এর শুভ উদ্বোধন করেন, অনুষ্ঠানের সভাপতি কলারোয়া উপজেলা পিআইসি সদস্য শিরিন মন্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা সমবায় অফিসার হাসান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমবায় অফিসার নওসের আলী, সহকারী সমবায় অফিসার জামির হোসেন, সাংবাদিক সরদার জিল্লুর রহমান, কারিতাস কলারোয়া শাখার কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সুকুমার দাস, ঋষি দলিত ফেডারেশন কলারোয়া শাখার সভাপতি লুকাস মন্ডল, কোষাধ্যক্ষ সুফল দাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *