আওয়ামী লীগ কর্মীর মৃত্যুতে এমপি জগলুল হায়দারের শোক
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে ঈশ্বরীপুর ইউনিয়নের এক আ’লীগ কর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শ্যামনগর উপজেলা আ’লীগের সভাপতি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক শোক বিজ্ঞপ্তিতে তিনি জানান, শ্যামনগর উপজেলা আ’লীগের নিবেদিত প্রাণ, দীর্ঘদিনের কর্মী আ: বারীর মৃত্যুতে শ্যামনগর উপজেলার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। এছাড়া শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আ: বারী শ্যামনগর উপজেলার ইশ্বরীপুর ইউনিয়ন আ’লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বার্ধক্য জনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…………রাজিউন)।

Leave a Reply