নৌ -পুলিশ ফাঁড়ির অভিযানে অবৈধ জাল জব্দ
রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার রমজাননগরে রায়নগর মাদার নদী সংলগ্ন পাঁচ নদীর মোহনায় পুলিশি অভিযানে ৩টি অবৈধ নেট জাল জব্দ করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১ টায় রায়নগর নৌ-পুলিশ ফাঁড়ির টুআইসি এএসআই মো. বোরহান উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অবৈধ জাল জব্দ করেন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নির্দেশে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর ১২ টায় জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় গ্রাম্য ডা. অমল কৃষ্ণ বৈদ্য, সাংবাদিক নূরুন্নবী ইমন, শাহিদুজ্জামান লিয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply