ঢাকাFriday , 18 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় খামারীদের সাথে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা

admin ঢাকা
আপডেট: 18 October 2019, 12:28

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় খামারীদের সাথে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০ টায় শহরের বাঁকালে ডিসি ইকোপার্কে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো: রইস-উল-আলম মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৎস্য অধিদফতরের মহা-পরিচালক কাজী শামস আফরোজ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহা-পরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, উপ-পরিচালক (চিংড়ি) শামীম হায়দার, খুলনা বিভাগীয় উপ-পরিচালক রণজিৎ কুমার পাল, সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান। এ সময় বিপুল সংখ্যক মৎস্য ও দুগ্ধ খামারীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ছোট ছোট খামারীদের সমবায় ভিত্তিতে মৎস্য ও পশু খামার করার পরামর্শ দেন। এছাড়া উৎপাদন খরচ কমাতে খামারীদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন বক্তারা। এর আগে প্রতিমন্ত্রী বাঁকালে শেখ আরিফুল হকের মালিকানাধীন উন্নত সনাতন চিংড়ি খামার পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *