জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সদস্যপদ পেলেন শ্যামনগরের অ্যাড. আব্দুস সালাম খান
ঈশ্বরীপুর (শ্যামনগর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহŸায়ক কমিটি গঠন করা হয়েছে। অ্যাড. খন্দকার মাহবুব হোসেনকে আহŸায়ক ও অ্যাড. ফজলুর রহমানকে সদস্য সচিব করে ১৭৯ সদস্য বিশিষ্ট এ কমিটিতে শ্যামনগরের কৃতী সন্তান অ্যাড. আব্দুস সালাম খানকে ৮৮ নং সদস্য করা হয়েছে। অ্যাড. সালাম খান দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সহ-সভাপতি পদে ছিলেন। তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মনোনীত করায় শ্যামনগর বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

Leave a Reply