ঢাকাThursday , 17 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

লক্ষিদাড়ি সীমান্তে ২০ হাজার পিস ইয়াবা জব্দ

admin ঢাকা
আপডেট: 17 October 2019, 21:50

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার লক্ষিদাড়ি সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। যার বাংলাদেশি মূল্য ৬০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি সূত্র। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ভোমরা স্থল বন্দর সংলগ্ন লক্ষিদাড়ি সীমান্ত থেকে ইয়াবার এ চালান জব্দ করা হয়। তবে, এ সময় বিজিবি কোন চোরা কারবারিকে আটক করতে সক্ষম হননি। বিজিবি জানায়, ভারত থেকে অবৈধ পথে সাতক্ষীরার লক্ষিদাড়ি সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন ভোমরা বিওপির টহল কমান্ডার সুবেদার মজিবুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা মেইন পিলার ৩ ও সাব পিলার ৩ এর কাছাকাছি এলাকা থেকে একটি শপিং ব্যাগ ভর্তি ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় চোরা কারবারিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে সক্ষম হননি বিজিবি। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ইয়াবা গুলোর বাংলাদেশি মূল্য ৬০ লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *