ঢাকাThursday , 17 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে অবমাননাকর পত্র প্রত্যাহারের দাবিতে পরিবার কল্যাণ সহকারীদের মানববন্ধন

admin ঢাকা
আপডেট: 17 October 2019, 21:49

আশাশুনি প্রতিনিধি: বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারীদের চতুর্থ শ্রেণি চিহ্নিত করে পরিবার কল্যাণ অধিদফতর কর্তৃক পত্র জারি করার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জারিকৃত পত্র প্রত্যাহার করার দাবিতে আশাশুনিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে আশাশুনি প্রেসক্লাবের সামনে এ মানবন্ধনের আয়োজন করে বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতির আশাশুনি উপজেলা শাখার নেতৃবৃন্দ। এতে অংশগ্রহণ করেন উপজেলায় কর্মরত ৩৩ জন পরিবার কল্যাণ সহকারী কর্মীবৃন্দ। পরিবার কল্যাণ সহকারী সমিতির সভাপতি রীমা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমেনা খাতুনের উপস্থাপনায় বক্তারা বলেন- প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শ্রেণি প্রথা উঠিয়ে দেওয়া সত্তে¡ও পরিবার পরিকল্পনা অধিদফতর গত ৪ সেপ্টেম্বর জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচির মূল চালিকাশক্তি সাড়ে ২৩ হাজার পরিবার কল্যাণ সহকারীদের চতুর্থ শ্রেণি চিহ্নিত করে অধিদফতর কর্তৃক পত্র জারি করায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাদের অবমাননা করে জারিকৃত পত্র অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অবমাননাকর পত্র প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *