আশাশুনিতে বিশ্ব খাদ্য দিবস পালিত
আশাশুনি প্রতিনিধি: ‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যেই হবে আকাক্সিক্ষত ক্ষুধা মুক্ত পৃথিবী’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সকালে র্যালি শেষে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। বিশেষ অতিথি ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, আরডিও বিশ^জিৎ ঘোষ, ইউআরসি ইন্সট্রাক্টর ঈমান উদ্দিন প্রমুখ। এ সময় বক্তারা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি পুষ্টি নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আরও যুগোপযোগী পদক্ষেপ গ্রহণে সচেষ্ট হওয়ার আহŸান জানান। এর আগে দিবসটি উপলক্ষে আশাশুনি উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে একটি র্যালি পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে গিয়ে সমবেত হয়।

Leave a Reply