ঢাকাWednesday , 16 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত

admin ঢাকা
আপডেট: 16 October 2019, 21:34

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় জেলা গ্রামীণ নারী দিবস উদ্যাপন কমিটির আয়োজনে শহরের নিউমার্কেট মোড় থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে পথসভায় মিলিত হয়। নারী নেত্রী বেগম মরিয়ম মান্নানের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, নারী নেত্রী হাসনা হেনা, ডেইজি আকতার, খুরশীদ জাহান শীলা, ফরিদা আকতার বিউটি প্রমুখ। এ সময় বক্তারা পারিবারিক আয়ে নারীর অধিকার নিশ্চিত করা, নারীর নিরাপত্তা, ভূমি ও সম্পদের অধিকার শিক্ষা ও স্বাস্থ্যের অধিকারসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। পথসভায় বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজে অবদান রাখায় মনোয়ারা বেগম, নিলুফার ইয়াসমিন, হোসনে আরা খাতুন, হাজেরা বেগম ও অ্যাড. শাহনাজ পারভিন মিলিসহ ৫ জন নারীকে সম্মাননা পত্র প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *