ঢাকাWednesday , 16 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের চাম্পাফুলের এক নারী যৌন হয়রানির স্বীকার, থানায় অভিযোগ

admin ঢাকা
আপডেট: 16 October 2019, 21:03

চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের চাম্পাফুল ইউপি’র উজিরপুর গ্রামের ডিভোর্সি এক নারী যৌন হয়রানির স্বীকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী ওই নারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সূত্র জানান, উপজেলার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর গ্রামের মেয়ে দীর্ঘদিন যাবত অষ্টম শ্রেণিতে পড়–য়া ছেলেকে নিয়ে বসবাস করে আসছে। সম্প্রতি সাঁইহাটি গ্রামের মোহর আলীর ছেলে জয়নাল হোসেন কর্তৃক ওই নারী প্রতিনিয়ন যৌন হয়রানীর শিকার হচ্ছে। ভুক্তভোগী ওই নারী যৌন হয়রানীর শিকার থেকে মুক্তি পেতে জয়নালের পিতা মোহর আলী এবং ভাই বিল্লাল হোসেনকে অবহিত করলে তারা উল্টো ওই নারীকে বেধড়ক মারপিটসহ জীবন নাশের হুমকি প্রদান করে।
পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য শালিস করে বিষয়টি মিমাংসা করে দিলেও থেমে যায়নি জয়নাল। বিভিন্ন সময় ওই নারীকে কু-প্রস্তাব দিতে থাকে।
পরবর্তীতে ওই নারী গত ১৫ অক্টোবর বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এব্যাপারে থানার সহকারী উপ-পরিদর্শক আজিম হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *