নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: ‘সকলের হাত, পরিচ্ছন্ন থাক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় সুশীলন রি-কল ২০২১ প্রকল্পের আয়োজনে ও অকসফামের সহযোগিতায় দিবসটি আড়পাঙ্গাশিয়া পি এন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সৌমিত্র জোয়াদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা পর্যায়ে (এস ডি জি) বাস্তবায়ন নেটওয়ার্ক এর সভাপতি বাবু অসীম জোয়াদ্দার। বিশেষ অতিথি ছিলেন (এস ডি জি) বাস্তবায়ন নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেবাশিষ কুমার জোয়াদ্দার। এ সময় সুশীলন রি-কল ২০২১ প্রকল্পের প্রকল্প ইঞ্জিনিয়ার শামীম হাসান, দিবাকর ঘোষ ও শহীদুল ইসলাম, মীর হাসিব উল্ল্যাহ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিতি ছিলেন।
