আশাশুনি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
Exif_JPEG_420 আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা আ’লীগ এ সভার আয়োজন করে। উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সভাপতি মুনছুর আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, ফিরোজ কামাল শুভ্র, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোল্যা রফিকুল ইসলাম, অ্যাড. জহুরুল হক, রাজ্যেশ্বর দাশ, আ ব ম মোছাদ্দেক, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হেনা সাকিল, সাংসদ প্রতিনিধি শম্ভুজিৎ মÐল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম, ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, আলমগীর আলম লিটন, প্রভাষক ম. মোনায়েম হোসেন, দিপঙ্কর সরকার দিপসহ উপজেলা ও ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দ। সভায় বিভিন্ন আলোচনা শেষে আগামী শুক্রবার পুনরায় বর্ধিত সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply