আশাশুনিতে বালু উত্তোলনকারীকে জরিমানা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে এক জনকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়া গ্রামে আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা। এ সময় অবৈধ বালু উত্তোলনকারী কাকবাসিয়া গ্রামের মৃত মফেজ উদ্দিন গাজীর পুত্র রমজান আলিকে আটক করা হয়। পরে তাকে দ:বি: ১৮৮ ধারায় সরকারি আদেশ অমান্য করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

Leave a Reply