বল্লীতে প্রাথমিক শিক্ষা সমাপনী মডেল টেস্ট অনুষ্ঠিত
বল্লী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার চূড়ান্ত মডেল টেস্টের ১ম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টা থেকে বল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ মডেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত মডেল টেস্ট পরীক্ষায় বল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৬ জন, আমতলা বাসাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭ জন, মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ জন, ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪ জন, কাঁঠালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ০৯ জন, রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৪ জন ও ঘরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে। এর মধ্যে ৮৩ জন ছাত্র এবং ৮৯ জন ছাত্রী। পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন বল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. আসমা খাতুন এবং হল সুপারের দায়িত্ব পালন করেন ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার দাস।

Leave a Reply