ঢাকাTuesday , 15 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নওয়াপাড়ায় বিশ্ব হাত-ধোয়া দিবস পালিত

admin ঢাকা
আপডেট: 15 October 2019, 22:09

নওয়াপাড়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার নওয়াপাড়ায় বিশ্ব হাত-ধোয়া দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় দেবিশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রথমে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনিমা সিংহ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মৃত মনোরঞ্জন মূখার্জীর স্ত্রী সবিতা মূখার্জী, ইউপি সদস্য আকবর আলী, নুরুজ্জামান সরদার প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *