ঢাকাMonday , 14 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাশিমাড়িতে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

admin ঢাকা
আপডেট: 14 October 2019, 22:33

শ্যামনগর প্রতিনিধি: ‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগর উপজেলার কাশিমাড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। রোববার (১৩ অক্টোবর) দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে ইউনিয়নের ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করে। এরপর ইউনিয়ন পরিষদের র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিমাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রউফ। এছাড়া সুশীলন নবযাত্রা প্রকল্পের ডিআরআর কম্পামেন্ট এফপি শিরিন নাহার, ইয়ুথ সদস্য এবং এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *