ঢাকাMonday , 14 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ক্যান্সারে আক্রান্ত শিশু আশিক বাঁচতে চায়

admin ঢাকা
আপডেট: 14 October 2019, 21:00

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের পুষ্পকাটি গ্রামের মৃত আজিবার রহমানের ছেলে শিশু আশিক (৮) মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে। আশিকের বাবা প্রায় ২ বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। বর্তমানে শিশুটির সমস্ত শরীরে চাকা চাকা কালো দাগ ভেসে উঠছে। আশিকের মা কুলছুম খাতুন জানান, আশিক পুষ্পকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির মেধাবী ছাত্র। মাস দুয়েক আগে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। প্রথমে তাকে সাতক্ষীরার বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার দেখানো হয়। তাতেও অবস্থার উন্নতি না হলে তারপর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে ডাক্তার দেখায়। ঢাকাতে একাধিকবার পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারে তার শরীরে ক্যান্সারে বাসা বেধেছে। বিশেষজ্ঞ ডাক্তাররা তাকে দ্রæত ভারতে পাঠানোর পরামর্শ দেন। এমতাবস্থায় বিধবা মা তার স্বামীর শেষ সম্বলটুকু বিক্রি করে ছেলেকে ভারতে পিজি হাসপাতালে নিয়ে ডাক্তার দেখায়। সেখানে আশিকের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। ডাক্তাররা বলেন, যতদ্রæত সম্ভব ছেলেটিকে চিকিৎসা করাতে হবে। নতুবা যত দিন যাবে ছেলেটির নাক ও মুখ দিয়ে রক্ত ঝরতে পারে এবং অকালে মৃত্যুবরণ করতে পারে। কিন্তু দরিদ্র পরিবারের এই পিতৃ-হারা আশিকের চিকিৎসা শেষ না করেই টাকার অভাবে ফিরে আসতে হয়েছে বাড়িতে। শিশু আশিকের প্রাণ বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্যে কামনা করেছেন তার অসহায় মা। সাহায্য পাঠানোর ঠিকানা সোনালী ব্যাংক দেবহাটা শাখা, অ্যাকাউন্ট নং- অ/ঈ- ২৮০৩৫০১০০৫৯ এবং বিকাশ নং- ০১৭৮৫০৭৯০০১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *