ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার চূড়ান্ত মডেল টেস্ট পরীক্ষা আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। ফিংড়ী ইউনিয়নের গোবরদাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফিংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। গোবরদাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব মির্জাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিআরএম হুমায়ূন কবির রানা জানান, ফিংড়ী ইউনিয়নের ১৬টি প্রাথমিক বিদ্যালয়ে মধ্যে গোবরদাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৯টি বিদ্যালয়ের ২শ’ ১৩ জন ও ফিংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৭টি বিদ্যালয়ের ১শ’ ৫৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও পরীক্ষা পরিচালনা সমন্বয় কমিটি সূত্র জানায়, সকাল সাড়ে ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার-১৫ অক্টোবর ইংরেজি, বুধবার ১৬ অক্টোবর বাংলা, বৃহস্পতিবার ১৭ অক্টোবর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, শনিবার ১৯ অক্টোবর গণিত, রোববার ২০ অক্টোবর প্রাথমিক বিজ্ঞান, সোমবার ২১ অক্টোবর ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয় উপর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
