ঢাকাMonday , 14 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইলিশ কিনে ফ্রিজ পেলেন গৃহবধূ

admin ঢাকা
আপডেট: 14 October 2019, 20:48

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা বড় বাজার থেকে মাত্র ২ কেজি ইলিশ মাছ কিনে একটি ফ্রিজ পেলেন সদর উপজেলার ধুলিহরের এক গৃহবধূ শরিফা আক্তার। তিনি ধুলিহর গ্রামের মো. নুরুল আমিনের স্ত্রী। সোমবার (১৪ অক্টোবর) সকালে সুলতানপুর মাছ বাজারে লটারি কুপনের প্রথম পুরস্কারের বিজয়ীকে এ ফ্রিজ প্রদান করা হয়। সরকারি বিধি মোতাবেক গত মঙ্গলবার (৮ অক্টোবর) ইলিশ মাছ ধরা ও বিক্রির শেষ দিন ছিল। ইলিশ বিক্রির শেষ দিনে ইলিশ মাছের বিক্রি বৃদ্ধিতে ক্রেতাদের জন্য লটারি কুপনের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করেন সুলতানপুর বড় বাজারের মাছ ব্যবসায়ীবৃন্দ। শর্ত থাকে প্রতি কেজি ইলিশ মাছের বিপরীতে একটি করে লটারি কুপন। লটারি কুপনের প্রথম পুরস্কার একটি ফ্রিজ সহ সর্বমোট ৩৩টি আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করেন মাছ ব্যবসায়ীরা। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে লটারি কুপনের র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সোমবার সুলতানপুর মাছ বাজারে লটারি বিজয়ীদের মাঝে এসব পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাছ ব্যবসায়ী মো. মোস্তফা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *