গাবুরায় আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শ্যামনগর প্রতিনিধি: ‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগরের গাবুরায় ইউনিয়ন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। রোববার (১৩ অক্টোবর) দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নাপিতখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিএম মাসুদুল আলম, ইউপি সচিব কার্তিক চন্দ্র মন্ডল, ইউডিসি কবিরুল ইসলাম, রবিউল ইসলাম, সুশীলন নবযাত্রা প্রকল্পের ডিআরআর কম্পামেন্ট এফ এল রিগ্যান বিশ্বাস, জেন্ডার অরগানাইজার মৃত্যুঞ্জয় ঘোষ, সোস্যাল অরগানাইজার মো. মোজাহিদুল সহ ইয়ুথ সদস্য এবং এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply