ঢাকাSunday , 13 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নওয়াবেঁকীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 13 October 2019, 21:52

নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের নওয়াবেঁকীতে ‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি’ জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ অক্টোবর) সকাল ১০টায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে আটুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দুর্যোগ প্রশমন দিবসের র‌্যালীটি আটুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু করে নওয়াবেঁকী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে এসে শেষ হয়। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। সেই সাথে (ডি আর আর এ) এর আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মধ্যে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরবর্তীতে আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি সালেহ বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইউপি সদস্যা স্বরসতী রানী মন্ডল, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য মাও. আব্দুল জব্বার, সেহেলী পারভীন ঝর্না, মাদ্রাসার শিক্ষক মো. মাহাবুবুর রহমান সহ নবযাত্রা প্রকল্প সুশীলনের প্রতিনিধি রোজিনা পারভীন, সুশীলন প্রতিনিধি শহীদুল ইসলাম, ডি আর আর এ প্রতিনিধি জিএম. নুরুন্নবী হাসান, নবলোক প্রতিনিধি কাজী হাসিবুল হাসান প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন নবযাত্রা প্রকল্প সুশীলন, সুশীলন রি-কল ২০২১ প্রকল্প, ডি আর আর এ, নবলোক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য শিক্ষক মঈনুল ইসলাম ও সুশীলন প্রতিনিধি ঠাকুর পদ ঢালী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *