ঢাকাSunday , 13 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় সনাতন ধর্মাবলম্বীদের লক্ষীপূজা অনুষ্ঠিত

admin
October 13, 2019 9:46 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে পালিত হয়েছে কোজাগরী লক্ষীপূজা। দুর্গোৎসবের পরপরই প্রথম পূর্ণিমা তিথিতে এ পূজা উদযাপন করা হয়। রোববার (১৩ অক্টোবর) গভীর রাত পর্যন্ত উপজেলা বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীরা তাদের নিজেদের বসতবাড়িতে লক্ষী পূজা উদযাপন করেছে। শাস্ত্রমতে- দেবী লক্ষী ধন-সম্পদ তথা ঐশ্বর্যের প্রতীক। এছাড়া উন্নতি (আধ্যাত্মিক ও পার্থিব), আলো, জ্ঞান, সৌভাগ্য, উর্বরতা, দানশীলতা, সাহস ও সৌন্দর্যের দেবীও তিনি। তিনি খ্যাতি, জ্ঞান, সাহস ও শক্তি, জয়, সুসন্তান, বীরত্ব, স্বর্ণ, অন্যান্য রতœ-রাজি, শস্য, সুখ, বুদ্ধি, উচ্চাশা, উচ্চ-ভাবনা, নৈতিকতা, সুস্বাস্থ্য ও দীর্ঘ-জীবন দান করেন। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস- পূর্ণিমা রাতে ভক্তের ডাকে সাড়া দিয়ে লক্ষী মর্ত্যে নেমে আসেন। মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে প্রশ্ন করেন ‘কে জেগে আছ? তাই লক্ষী পূজা ভক্তদের কাছে কোজাগরী পূজা নামেও পরিচিত। এ পূজার আনুষ্ঠানিকতা শেষে অঞ্জলি, প্রসাদ বিতরণ ও অতিথি আপ্যায়ন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।