ঢাকাSunday , 13 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বিষপানে তিন সন্তানের জননীর আত্মহত্যা

admin ঢাকা
আপডেট: 13 October 2019, 20:46

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে বিষপানে তাহমিনা খাতুন লাভলী (৪০) নামে তিন সন্তানের জননী আত্মহত্যা করেছে। তিনি উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের দাদপুর গ্রামের ফারুক হোসেন পাড়ের স্ত্রী ও ভাড়াশিমলা গ্রামের মৃত শেখ ফজলুল হকের কন্যা।

নিহত গৃহবধূর ভাই মনিরুল ইসলাম জানান, তার বোন তাহমিনা খাতুন লাভলী দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে ভুগছিলেন। যার কারণে তার বোন লাভলী, বোনের ছেলে মারুফ হোসেন (১৭), মেয়ে মারুফা খাতুন (১২) ও মারিয়া খাতুনকে (১০) সাথে নিয়ে তাদের বাড়িতে থাকতেন।

রোববার (১৩ অক্টোবর) বেলা ১১ টার দিকে তার বোন সকলের অজান্তে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে বেলা ১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে থানায় খবর দিলে উপ-পরিদর্শক চিন্ময় মন্ডল সুরতহাল রিপোর্ট তৈরি করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *