ঢাকাSunday , 13 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের কৃষ্ণনগরে ৪ দলীয় মাদার অব হিউম্যানিটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 13 October 2019, 20:43

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের জাগ্রত কৃষ্ণনগর যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় মাদার অব হিউম্যানিটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) বিকেলে নবযাত্রা প্রকল্পের সার্বিক সহযোগিতায় কৃষাণ মজদুর ইউনাইটেড একাডেমি মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় জাগ্রত কৃষ্ণনগর যুব সংঘ ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে পারুলগাছা প্রগতি সংঘ ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
হাজার হাজার দর্শকের উপস্থিতিতে খেলা পরিচালনা করেন ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু, সহকারী ছিলেন সুকুমার দাশ বাচ্চু ও সৈয়দ মোমেনুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন জাগ্রত কৃষ্ণনগর যুব সংঘের সভাপতি সাবেক ছাত্রনেতা সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক মনি শংকর, কৃষ্ণনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন উজ্জ্বল,সহ-সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *